বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জোটের বৈঠক আগামী রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান শনিবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জোটটি একটি ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন।

বিজ্ঞাপন