রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশের হাত থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিলেন সমর্থকরা

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিলেন আওয়ামী লীগ সমর্থকরা।

পুলিশের হাত থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিলেন সমর্থকরা

পাবনার বেড়ায় যুবলীগের নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা। শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে এবং তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং স্থানীয়দের একটি অংশ সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি বলেন, স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয়। পুলিশ সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে এবং যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন