বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

আয়নাঘরে তারেক রহমানের নির্যাতনের অভিযোগ উত্থাপন

আয়নাঘরে তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আয়নাঘরে তারেক রহমানের নির্যাতনের অভিযোগ উত্থাপন

ঢাকা সেনানিবাসে ডিজিএফআই পরিচালিত গোপন বন্দিশালায় তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে এই বন্দিশালাটি পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, "অমানবিকভাবে বন্দিদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে।" এই পরিদর্শনকে কেন্দ্র করে গুমের দুটি মামলায় ন্যায়বিচার নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আয়নাঘরের অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছে। ১/১১-এর সময় তারেক রহমানকে সেখানে আনা হয়েছিল এবং তার ওপর নির্যাতন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

আয়নাঘরে ২৩ জনকে বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি রয়েছেন, যার মধ্যে ডিজিএফআই-এর সাবেক ৫ মহাপরিচালকসহ ১০ সেনা কর্মকর্তা অন্তর্ভুক্ত।

আসামিদের আইনজীবীরা অভিযোগ করেছেন যে, গুমের শিকার ব্যক্তিরা যে নির্যাতনের কথা বলেছেন তা সত্য নয়। আইনজীবীদের একজন জানান, আসামিদের মানবতাবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।

মামলায় ইতোমধ্যে ভুক্তভোগী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এমপি হুমাম কাদের চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী এবং হাসিনুর রহমানসহ ৬ জন।

বিজ্ঞাপন