বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

প্রধানমন্ত্রী গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

প্রধানমন্ত্রী গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানান রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

সরকারের কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

রিজভী বলেন, ‘আমলাতন্ত্রের কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদেরকে প্রধানমন্ত্রী উৎসাহিত করছেন।’

রিজভী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন