শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

৮ আগস্ট, শুক্রবার সকালে দেশের সিলেট ও বগুড়া জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। সিলেটে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ৭ দিনমজুরের মৃত্যু হয়েছে।

সিলেটে দুর্ঘটনাটি ঘটেছে সকালে ৭টার দিকে, যখন সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌঁছায়। বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। পরে আরও এক জন মারা গেলে মোট মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছায়।

অন্যদিকে, বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় ভোরের দিকে অপর দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দেয়।

ঘটনাস্থলেই ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।

এ মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এবং স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এরুলিয়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুব্ধ জনতা টানা ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন