শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ঘটনার পর দ্রুত বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাসভবনে উপস্থিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীকে চিকিৎসার জন্য রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর সিদ্দিকী বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দুটি এয়ার কন্ডিশনার (এসি) ও একটি স্ট্যান্ড ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন