বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

থাইল্যান্ডের স্কুলে গোলাগুলিতে ৬ জন নিহত, ১৫ আহত

থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে গোলাগুলিতে ৬ জন নিহত, ১৫ জন আহত।

থাইল্যান্ডের স্কুলে গোলাগুলিতে ৬ জন নিহত, ১৫ আহত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নোনথাবুরির ডেবসিরিন স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ড পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গোলাগুলির সময় স্কুলের ছাত্রছাত্রী ও কর্মীদের প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা গেছে।

পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে, ঘটনাস্থলে নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রকে অস্বাভাবিক মৃত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্কুলের আশপাশ থেকে জনসাধারণকে দূরে থাকতে বলেছে।

ডেবসিরিন স্কুলের শাখা থাইল্যান্ড জুড়ে রয়েছে এবং এটি শিক্ষাগত মর্যাদার প্রতীক হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

বিজ্ঞাপন