মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
অপরাধ

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক করেছে পুলিশ।

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে গরুর রাখাল শরীফ হোসেন একা পেয়ে জঙ্গল নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার সহপাঠী ও স্কুলশিক্ষিকাকে জানালে স্থানীয়রা গিয়ে অভিযুক্ত শরীফকে তালাবদ্ধ করে রাখে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। আটক শরিফ হোসেন একই এলাকার স্থানীয় বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাসায় গরুর ঘাস কাটার কাজ করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভুক্তভোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন