মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, সিইপিএ চুক্তি সম্পর্কে আলোচনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হয়।

বৈঠকের শুরুতে, বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগের আগ্রহ রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ। তিনি কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি বলেন, বাংলাদেশের এই প্রস্তাব দুই দেশের সম্পর্ককে দৃঢ় করবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন