সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

কাঁচা মরিচ আমদানির অনুমতি, আজ থেকেই শুরু

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার, আজ থেকেই শুরু হবে আমদানি।

কাঁচা মরিচ আমদানির অনুমতি, আজ থেকেই শুরু

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকে কাঁচা মরিচ আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

চলতি সপ্তাহে রাজধানীর বাজারে এক কেজি কাঁচা মরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে, যা গত সপ্তাহে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।

বিজ্ঞাপন