সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম

গাজীপুরে পরিবহন মালিক সমিতির নেতারা চাঁদাবাজদের গ্রেফতার না হলে বাস চলাচল বন্ধের সতর্কতা দিয়েছেন।

গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম

গাজীপুরে পরিবহন মালিক সমিতির নেতারা আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার না করা হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের আল্টিমেটাম দিয়েছেন। রবিবার (২ আগস্ট) সকালে শহরের বাসন এলাকায় সিয়াম পরিবহনের মালিক আব্দুল্লাহ আল সিয়ামকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এ আল্টিমেটাম দেওয়া হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম। বক্তারা জানান, চিহ্নিত চাঁদাবাজরা সিয়ামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে গাড়ির চাকা বন্ধ করে বৃহত্তর আন্দোলন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার বাস মালিক, শ্রমিক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন