সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হবিগঞ্জে এনসিপির হামলার মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

হবিগঞ্জে এনসিপির হামলার মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার মামলায় ১১ জন আসামির অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। গত ২৮ জুলাই এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

হামলার পর ২৯ জুলাই যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি হিসেবে ১০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

মামলা দায়েরের চার দিন পর, আজ দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জন আসামি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন