শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হজ প্যাকেজে আনুষাঙ্গিক খরচ কমানোর ঘোষণা

হজ প্যাকেজে আনুষাঙ্গিক খরচ কমানোর ঘোষণা দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

হজ প্যাকেজে আনুষাঙ্গিক খরচ কমানোর ঘোষণা

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হজ প্যাকেজে শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে সাজানো হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় হজ ও ওমরাহ মেলায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, যেখানে খরচ আরও কমানোর বিষয়ে আলোচনা করা হয়।

তিনি জানান, সরকার ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরি নিশ্চিত করার চেষ্টা করছে, যা হাজীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার চেয়ে ২০২৭ সালের হজ ব্যবস্থা উন্নত করতে এদেশের এজেন্সিগুলোর পরিকল্পনা রয়েছে। হাজিদের লাগেজ, খাবারসহ অন্যান্য অসুবিধার কথা উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, সেগুলো ভবিষ্যতে আর হবে না।

বিজ্ঞাপন