শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়ছে

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়ানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়ছে

রাশিয়া ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

সোমবার (২৭ জুলাই) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলেনস্কি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে।

এছাড়া, ইরানও রাশিয়াকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি হামলার বিষয়ে প্রশ্ন করা হলে, জেলেনস্কি বলেন, তেহরান ইতোমধ্যেই রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, 'আমরা এসব মানুষকে বিশ্বাস করতে পারি না। কারণ একেবারে শুরুতেই, আমাদের পক্ষ থেকে কোনো উত্তেজনা সৃষ্টি না হলেও, ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছিল।'

জেলেনস্কি আরও বলেন, 'আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে নতুন কোনো যুদ্ধফ্রন্ট না খুলে। কিন্তু বাস্তবতা হলো, ইরান ও উত্তর কোরিয়া ইতোমধ্যেই আমাদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিয়েছে।'

তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন