রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়া জানালো, ইরান থেকে কূটনীতিকদের সরানোর পরিকল্পনা নেই

রাশিয়া জানিয়েছে, ইরানে কূটনীতিক ও বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

রাশিয়া জানালো, ইরান থেকে কূটনীতিকদের সরানোর পরিকল্পনা নেই

ইরানে নিযুক্ত রুশ কূটনীতিক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। তেহরানে অবস্থিত রুশ দূতাবাস বিভিন্ন প্রতিবেদনের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে এসব তথ্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছে।

রোববার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, "দূতাবাসের কোনো কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের ইরান ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। স্বাভাবিক নিয়মেই তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়, কূটনীতিক ও পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের একমাত্র সচল পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে এটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর আগে, জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও বিদ্যুৎকেন্দ্রটির অভ্যন্তরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়। এ অবস্থায়, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা এবং ইরানে রাশিয়ার কূটনৈতিক উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে কূটনীতিক ও বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে মস্কোর দূতাবাস।

বিজ্ঞাপন