মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ব্রিটেন হবে বৈধ লক্ষ্যবস্তু: আইআরজিসির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ব্রিটেনসহ অন্য দেশ হবে বৈধ লক্ষ্যবস্তু, হুঁশিয়ারি আইআরজিসির।

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ব্রিটেন হবে বৈধ লক্ষ্যবস্তু: আইআরজিসির হুঁশিয়ারি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাজ্যসহ যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করলে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছে।

রোববার (২৬ জুলাই) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির এক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

মুখপাত্র বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অথবা অন্য কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করে, তাহলে সেসব দেশ ইসলামিক প্রজাতন্ত্রের 'বৈধ লক্ষ্যবস্তু' হয়ে উঠবে।

তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকা উল্লেখ করে দাবি করেন, যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমানগুলো ইরানে হামলার জন্য ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করেছে।

মুখপাত্র আরও জানান, 'যদি তারা সহযোগিতা করে, তাহলে তারা আমাদের নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হবে।'

এ হুঁশিয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। তেহরান এর আগে জানিয়েছে, যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

বিজ্ঞাপন