রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুকুরেয়ার চুল খোলা রাখার আবেগঘন কারণ মাতেও

কুকুরেয়া তার অটিজমে আক্রান্ত ছেলের জন্য মাঠে চুল খোলা রাখেন, যা একটি আবেগঘন গল্প।

কুকুরেয়ার চুল খোলা রাখার আবেগঘন কারণ মাতেও

স্পেনের ফুটবল তারকা মার্ক কুকুরেয়া মাঠে খেলা চলাকালীন তার লম্বা, কোঁকড়ানো চুল খোলা রাখেন। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি আবেগঘন পারিবারিক গল্প। কুকুরেয়া চান তার অটিজমে আক্রান্ত বড় ছেলে মাতেও যেন মাঠের হাজারো খেলোয়াড়ের ভিড়ে বাবাকে সহজেই চিনতে পারে।

কুকুরেয়ার এই অভ্যাসটি তার ছেলের প্রতি একটি নীরব প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হয়। বিশ্বকাপের মঞ্চে স্পেনের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে কুকুরেয়া আবারও আলোচনায় এসেছেন। তবে মাঠের সাফল্যের আড়ালে তার পরিবারের সংগ্রামের গল্পও সামনে এসেছে।

কুকুরেয়া ও তার সঙ্গী ক্লাউদিয়া রদ্রিগেজ প্রথম বুঝতে পারেন, মাতেও'র বেড়ে ওঠা অন্য শিশুদের তুলনায় ভিন্ন। ক্লাউদিয়া জানান, মাতেও'র জন্মের পর তারা কিছু পার্থক্য লক্ষ্য করেন। স্কুল থেকে সহযোগিতা না পাওয়ার কারণে ওই সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন।

ক্লাউদিয়া বলেন, 'চার বছর আগে মাতেও'র জন্ম হয়। আমরা বুঝতে পারি, ওর মধ্যে কিছু পার্থক্য আছে। স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি কাঁদতে কাঁদতে বাসায় ফিরতাম।' মাতেও'র জন্য নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন ছিল।

কুকুরেয়া জানান, মাতেও'র অটিজম শনাক্ত হওয়ার পর তাদের নতুন করে শেখার প্রয়োজন হয়েছিল। তিনি বলেন, 'এটি জানার পর বাবা-মাও প্রস্তুত থাকেন না। তাই আমাদের অনেক কিছু শিখতে হয়েছে।'

ক্লাউদিয়া বলেন, মাতেও তাদের জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। তিনি জানান, 'আমাদের সব সময় মাতেওকে কেন্দ্র করেই ভাবতে হয়। পরিচিত পরিবেশে ফিরলে সে স্বস্তি পায়।'

২০১৮ সালে পরিচয় হওয়া কুকুরেয়া ও ক্লাউদিয়া এখন তিন সন্তানের বাবা-মা। তাদের অন্য দুই সন্তানের নাম রিও ও বেলা। ফটবলে কুকুরয়ের সাফল্য যেমন আলোচিত হয়, তেমনি তার চুল খোলা রাখার সিদ্ধান্তও মানবিক গল্পের প্রতীক।

বিজ্ঞাপন