মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট

সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট পালিত হবে।

পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট

দেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার, ১৬ জুলাই থেকে সফর মাসের গণনা শুরু হবে।

আখেরী চাহার সোম্বা ১২ আগস্ট পালিত হবে বলে জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার, ১৫ জুলাই সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি। তিনি জানান, ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন