২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনা ফিফার কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছিল। তারা চেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলতে। ফিফা সেই অনুরোধ মেনে নিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচটি বিশ্বকাপের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার লড়াই হিসেবে পরিচিত, যা ১৯৬৬ সালের বিশ্বকাপে শুরু হয়।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইংল্যান্ড তিনবার এবং আর্জেন্টিনা দুইবার জয়ী হয়েছে। ১৯৮৬ ও ১৯৯৮ সালে আর্জেন্টিনা তাদের জয় পেয়েছিল।
মজার বিষয় হলো, আর্জেন্টিনা যে দুই ম্যাচে জয়ী হয়েছে, সেই দুই ম্যাচেই তারা নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল। অন্যদিকে, ১৯৬২, ১৯৬৬ এবং ২০০২ সালে তারা হোম জার্সি পরে খেলে হারতে হয়েছে।
এই ইতিহাসকে শুভ লক্ষণ হিসেবে ধরে আর্জেন্টিনা সেমিফাইনালে নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়েছিল, যা ফিফা মেনে নিয়েছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তারা নীল জার্সিতে মাঠে নামবে।
এখন দেখার বিষয় হলো, আর্জেন্টিনার এই শুভ জার্সি তাদের জন্য আবারও শুভ ফল নিয়ে আসে কিনা।