বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

আরিফিন শুভ ও কেয়া পায়েলের প্রথম জুটি 'হ্যাপিলি ম্যারিড'

আরিফিন শুভ ও কেয়া পায়েল প্রথমবার জুটি বেঁধেছেন 'হ্যাপিলি ম্যারিড' ফিল্মে।

আরিফিন শুভ ও কেয়া পায়েলের প্রথম জুটি 'হ্যাপিলি ম্যারিড'

প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে কাজ করেছেন আরিফিন শুভ।

চরকির কোনো কনটেন্টে প্রথমবার যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘মিনিস্ট্রি অব লাভ’-এর ব্যানারে হ্যাপিলি ম্যারিড হতে যাচ্ছে সপ্তম ফিল্ম এবং সহ-প্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। নির্মাতা জানান, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে।

জাহিদ প্রীতম বলেন, “কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে। আমি আশাবাদী যে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।”

ফিল্মে আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে, যা সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) হিসেবে চিত্রিত হয়েছে। শুভ বলেন, “রম-কম ঘরানার কাজ এটা। দর্শকরা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না।”

শুভ জানান, তাঁর চরিত্রটি মফস্বলের দায়িত্বশীল এক যুবকের, যার পরিবার ও প্রিয় মানুষদের নিয়ে পুরো পৃথিবী আবর্তিত। অন্যদিকে, কেয়া পায়েল অভিনয় করছেন ‘অনামিকা’ চরিত্রে, যা সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ ও সেলিব্রিটি ফ্যান্টাসির সাথে জড়িত।

কেয়া পায়েল বলেন, “আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। দর্শক আমাকে আবারও একটু ভিন্নভাবে দেখবেন।”

পরিচালক জাহিদ প্রীতম বলেন, “আমরা প্রতিদিন যে সামাজিক দূরত্বের মধ্যদিয়ে যাচ্ছি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে এবং এর সাথে আমাদের পারিবারিক মূল্যবোধের সংঘাতের প্রতিচ্ছবি মিলবে এই কনটেন্টে।”

তিনি জানান, ফিল্মে হিউমার, রোমান্স এবং আবেগঘন পারিবারিক মুহূর্ত রয়েছে, যা প্রতিটি বাঙালি পরিবারকে স্পর্শ করবে।

বিজ্ঞাপন