বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
বিনোদন

প্রিয়াঙ্কা ও নিকের প্রথম মেসেজ প্রকাশ্যে আসলো

প্রিয়াঙ্কা ও নিকের প্রথম মেসেজ প্রকাশ্যে এসেছে, যা তাদের প্রেমের গল্পের শুরু।

প্রিয়াঙ্কা ও নিকের প্রথম মেসেজ প্রকাশ্যে আসলো

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গল্পের শুরুতে একটি সাধারণ বার্তা ছিল। সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে অতিথি হয়ে প্রিয়াঙ্কা তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর স্মৃতি ভাগ করেন।

পডকাস্টে নিকের ভাই জো জোনাস ও কেভিন জোনাস প্রথমবারের মতো তাদের প্রথম মেসেজ বিনিময়ের বিষয়টি প্রকাশ করেন। প্রিয়াঙ্কা ও নিক হাত ধরাধরি করে বসে থাকা অবস্থায় সেই বার্তাগুলো শুনে হাসিতে ফেটে পড়েন।

নিক জানান, কেভিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রিয়াঙ্কার জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখেছেন কি না। তখন সিরিজটি না দেখলেও প্রিয়াঙ্কার একটি বিলবোর্ড দেখে তাকে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেন। নিকের প্রথম বার্তায় লেখা ছিল, 'হ্যালো। কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসবে?'

প্রিয়াঙ্কার জবাবে লেখা ছিল, 'হাই। গ্রাহাম তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চল, টেক্সটে কথা বলি। সেটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।'

এই কথোপকথন ২০১৭ সালের দিকে ঘটে, যা তাদের প্রেম শুরুর প্রায় দেড় বছর আগে। পরে ২০১৮ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৮ সালের মেট গালায় একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২২ সালের ২১ জানুয়ারি সারোগেসির মাধ্যমে তারা কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের বাবা-মা হন। বর্তমানে প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রে স্বামী ও মেয়েকে নিয়ে সুখের সংসার করছেন।

বিজ্ঞাপন