বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, পরিকল্পিত অভিযোগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, পরিকল্পিত অভিযোগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।

রাশেদ খান জানান, ‘শিবিরের কোচিং সেন্টারে যেসব শিক্ষার্থী প্রাইভেট পড়ে, তাদেরকে উসকানি দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মাঠে নামানো হয়েছিল।’ তিনি উল্লেখ করেন যে, সাধারণ শিক্ষার্থীরাও বিভ্রান্ত হয়ে আন্দোলনে অংশ নিয়েছে।

তিনি বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে কেন্দ্র করে শিবির এই নোংরামি করেছে। শিক্ষার্থীরা আন্দোলন করছিল সায়েন্স ল্যাবে, কিন্তু শিবিরের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে অপ্রীতিকর ঘটনা ঘটানো।’

রাশেদ আরও জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘শিবিরের নোংরা পরিকল্পনা এখন পরিষ্কার। ছাত্রলীগও ছাত্রদলকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতে জুলাই গণ-অভ্যুত্থানের ভিডিও-ছবিও ছড়িয়েছে ছাত্রলীগ।’

রাশেদ খান অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানকে পড়ার টেবিলে বসান। আপনার সন্তানের ব্রেনকে বিএনপি সরকার নষ্ট হতে দেবে না। বিএনপির লক্ষ্য মেধাবী প্রজন্ম তৈরি করা।’

বিজ্ঞাপন