বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

লুলার মতে ট্রাম্পের ২০% ফি পরিকল্পনা ‘জলদস্যুতা’

লুলা ট্রাম্পের ২০% ফি পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে সমালোচনা করেছেন।

লুলার মতে ট্রাম্পের ২০% ফি পরিকল্পনা ‘জলদস্যুতা’

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুলা বলেন, 'একসময় এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলা হতো।' তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ তাদের এখন জলদস্যু হতে চাচ্ছে।'

ট্রাম্পের ঘোষণার পর, সোমবার (১৩ জুলাই) তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপ করতে চান। এই ফি আদায়ের উদ্দেশ্য হিসেবে তিনি মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের অংশ হিসেবে এই অর্থ সংগ্রহের কথা উল্লেখ করেন।

ট্রাম্পের এ প্রস্তাব ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন