বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

যুক্তরাজ্য আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে সমর্থন নিষিদ্ধ

যুক্তরাজ্য সরকার আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে সমর্থন নিষিদ্ধ করেছে।

যুক্তরাজ্য আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে সমর্থন নিষিদ্ধ

যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এর প্রতি সমর্থন নিষিদ্ধ করেছে। স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্যে আইআরজিসির সদস্য হওয়া, এর সভায় যোগদান করা বা জনসমক্ষে এর প্রতীক বহন করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আইআরজিসিকে ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হিসেবে দেখা হবে। তিনি আরও জানান, ইহুদিবিদ্বেষী ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেইর স্টারমার একটি জাতীয় নিরাপত্তা বিলের প্রতিশ্রুতি দিয়েছেন, যা দ্রুত পাস করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশে আইআরজিসি নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠন করা হয় বিপ্লবী গার্ড বাহিনীটি, যা ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নির্দেশে কাজ করে।

বিজ্ঞাপন