মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

৭৯% মার্কিন নাগরিকের মতে ইরান যুদ্ধ দীর্ঘ হবে

৭৯% মার্কিন নাগরিক মনে করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ হবে, জরিপে উঠে এসেছে এ তথ্য।

৭৯% মার্কিন নাগরিকের মতে ইরান যুদ্ধ দীর্ঘ হবে

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে মনে করছেন ৭৯ শতাংশ মার্কিন নাগরিক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসোসের পরিচালিত নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, প্রতি ১০ জনের প্রায় ৮ জনই বিশ্বাস করেন যে, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। গত মার্চের শেষের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তখন ৬৫ শতাংশ উত্তরদাতা দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এছাড়া, জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। ৫৮ শতাংশ উত্তরদাতা এই যুদ্ধের বিরোধিতা করেছেন, যেখানে ৩৭ শতাংশ সামরিক হামলার পক্ষে মত দিয়েছেন।

যুদ্ধের যৌক্তিকতা নিয়েও মার্কিন জনমত বিভক্ত। ৫১ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য সার্থক সিদ্ধান্ত ছিল না। বিপরীতে, ২৪ শতাংশ মনে করেন, এই পদক্ষেপ গ্রহণ করা যৌক্তিক ছিল।

বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে এবং যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে জনমনে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। সামরিক অভিযানের ব্যয়, সম্ভাব্য প্রাণহানি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

বিজ্ঞাপন