বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জর্ডানের দাবি: ইরান থেকে ছোড়া ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

জর্ডান দাবি করেছে, ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

জর্ডানের দাবি: ইরান থেকে ছোড়া ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

জর্ডান দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জর্ডান নিউজ এজেন্সি (পেট্রা) জানায়, সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস হওয়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধ্বংসাবশেষ অপসারণে জর্ডানের রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পস মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জর্ডান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন