জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ভোররাতে ইরান থেকে নিক্ষেপ করা ৫টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই তথ্যটি বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সতর্কতার সাথে আগত পাঁচটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করে এবং সেগুলোকে ধ্বংস করে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আগে দাবি করেছিল যে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এবং সেন্ট্রাল কমান্ড কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।