মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবার সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে।

ইরানের বিরুদ্ধে প্রথমবার সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নতুন এই যুদ্ধপ্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে একটি নৌঘাঁটির দিকে একযোগে অগ্রসর হয়ে হামলা চালাচ্ছে তিনটি সামুদ্রিক ড্রোন। সেন্টকমের দাবি, অভিযানে একটি সাবমেরিন এবং একটি জাহাজ মেরামত কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে কর্সেয়ার আনম্যানড সারফেস ভেসেল হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এটি প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে সি-ড্রোন ব্যবহার করা হয়েছে।

এই সামরিক ড্রোনগুলোকে আনম্যানড সারফেস ভেসেল (ইউএসভি) বলা হলেও, সাধারণভাবে এগুলোকে সামুদ্রিক ড্রোন বা সি-ড্রোন হিসেবে পরিচিত। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ব্যবহৃত কর্সেয়ার সি-ড্রোনটি প্রায় এক হাজার পাউন্ড বিস্ফোরক বহনে সক্ষম এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে সরাসরি আঘাত হানতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন এই প্রযুক্তির ব্যবহার সমুদ্রযুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন