মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলা, হুতিদের প্রতিশোধের হুঁশিয়ারি

ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ, হুতিদের পাল্টা জবাবের হুঁশিয়ারি।

ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলা, হুতিদের প্রতিশোধের হুঁশিয়ারি

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ অভিযোগ করেছে ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরব সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরের টেক-অফ ও ল্যান্ডিং রানওয়ে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা করেছে। তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, হুতি প্রতিনিধিদের বহনকারী এক ইরানি বিমানকে অবতরণের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

বর্তমানে সানা শহরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন