মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণা: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের ঘোষণা: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এই প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের (ইরানের) হাতে আর কিছুই অবশিষ্ট নেই।’

ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর গত রাতে খুব কঠোর আঘাত হেনেছে। মূলত ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’

এদিকে, একই দিনে যুক্তরাজ্যে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করেছে, যেখানে প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই।

দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের উপর্যুপরি সামরিক আগ্রাসনের কারণে এই জলপথ এখন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন