সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৩৫০ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, ভর্তি ৩৫০ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৩৫০ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫০ জন। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

এদিকে, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন