বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

বিএআরএফের সভাপতি নির্বাচিত হলেন নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

বিএআরএফের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিএআরএফের সভাপতি নির্বাচিত হলেন নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম। শুক্রবার মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি। নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ–সভাপতি হিসেবে রয়েছেন আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের মো. নাজমুল হুসাইন এবং অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম।

এছাড়া, দপ্তর সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে আজকের পত্রিকার সাইফুল মাসুম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে, দুপুরে বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় ২০২৪-২৬ সেশনের কমিটির দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভার শেষে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিজ্ঞাপন