সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
জাতীয়

হবিগঞ্জে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে, সতর্কতা জারি

হবিগঞ্জের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সতর্কতা জারি করা হয়েছে।

হবিগঞ্জে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে, সতর্কতা জারি

হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা ও সুতাং নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও নদীতীর পর্যবেক্ষণ করছে।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি দ্রুত বেড়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, শুক্রবারের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে উজানে আরও বৃষ্টিপাত হলে নদীর পানি বেড়ে কিছু নিম্নাঞ্চল বা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন