বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যুক্তরাজ্যের সহযোগিতায় বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের প্রতিশ্রুতি

যুক্তরাজ্য বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালীকরণের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যের সহযোগিতায় বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের প্রতিশ্রুতি

বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে যুক্তরাজ্য আগ্রহী।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কাজ করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও সুসংহত হবে বলে তিনি আশা করেন। ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান। একইদিন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস অপর প্রজেক্ট সার্ভিসের প্রতিনিধিদলও সাক্ষাৎ করেন।

সাক্ষাতে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ইউএনওপিএসের প্রতিনিধিদল বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন