শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ, ট্রেন আটকা ষোলশহরে

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পানি জমে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ।

ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ, ট্রেন আটকা ষোলশহরে

চট্টগ্রামের ষোলশহর এলাকায় টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে চট্টগ্রাম নগরীতে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর এলাকা অতিক্রম করার সময় ভারী বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। এ কারণে ইঞ্জিনে পানি প্রবেশের আশঙ্কা থাকায় চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে নিয়ে আসা হয়।

অবশ্য, ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ট্রেনে ৬৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

এদিকে, একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটিও রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনগুলো চলাচল শুরু হবে। বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন