সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলের একাদশ ঘোষণা, নরওয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন

ব্রাজিলের একাদশ ঘোষণা, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন।

ব্রাজিলের একাদশ ঘোষণা, নরওয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন

রাতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলের কোচ কার্লো আনচেলত্তি জাপান ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন।

চোটগ্রস্ত লুকাস পাকেতার জায়গায় দলে যুক্ত হয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়র, যিনি এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা।

ভিনিসিয়ুস ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ হলো: আলিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

অপরদিকে, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ব্রাজিলকে এগিয়ে রেখেছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

বিজ্ঞাপন