বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে ৯ শতাধিক গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে ৯ শতাধিক আন্দোলনকারী গ্রেফতার হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে ৯ শতাধিক গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভের ফলে ৯ শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ জুলাই) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দেশব্যাপী অনুষ্ঠিত এই আন্দোলন বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

দেশজুড়ে ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১০৮টি ছিল শান্তিপূর্ণ। তবে বিশৃঙ্খলার কারণে ১২টি মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই সহিংসতায় জড়িত বলে জানায় পুলিশ। এছাড়া, বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকেও গ্রেফতার করা হয়েছে।

গত কয়েক মাসের অস্থিরতার কারণে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন হাজারও অভিবাসী। সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বিজ্ঞাপন