বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষের অংশগ্রহণ

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশগ্রহণ করেছে।

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষের অংশগ্রহণ

দক্ষিণ আফ্রিকায় আবারও অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) কোয়াজুলু-নাটাল প্রদেশে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজপথে নামে শত শত মানুষ।

বিক্ষোভকারীরা অনুপ্রবেশকারীদের অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেয়। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠি ছিল এবং তারা দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ছিল।

আন্দোলনকারীরা অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির ফলে দেশে বাড়তে থাকা বেকারত্ব ও অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এই প্রতিবাদ কর্মসূচির উদ্দেশ্য কোনোরকম বিদ্বেষ ছড়ানো নয় বরং শান্তিপূর্ণভাবে নিজেদের দেশে বাঁচার অধিকারের দাবি করা।

এর আগে দক্ষিণ আফ্রিকার সরকার জানায়, গত পাঁচ সপ্তাহ ধরে চলমান 'মাইগ্রেশন ম্যানেজমেন্ট' অভিযানের আওতায় ৫৩ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন