মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

লেবাননে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত, নাগরিকদের জন্য নতুন নির্দেশনা।

লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

লেবাননে ভ্রমণের ওপর আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) এই ঘোষণা দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাত জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ঘিরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লেবাননে ভ্রমণের আগে আমিরাতি নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে।

গত ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশ ছেড়ে ফিরে আসার আহ্বান জানানো হয়।

তবে ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এদিকে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন