পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৮ জুন) শুরু হওয়া এ সফরের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা। এ লক্ষ্যে সেনাবাহিনীপ্রধানের চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।