শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
রাজনীতি

বিদেশে পাচার করা অর্থ ফেরাতে ১৩ দেশে অনুরোধ করেছে বাংলাদেশ

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি অনুরোধ পাঠানো হয়েছে, জানান প্রধানমন্ত্রী।

বিদেশে পাচার করা অর্থ ফেরাতে ১৩ দেশে অনুরোধ করেছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে।

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এর মধ্যে অনেকগুলো রিকোয়েস্ট চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।’

তিনি আরও বলেন, এই বাজেটের অন্যতম লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিরোধীদলীয় নেতারাও ফ্যাসিবাদের আমলে দেশে থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

সংসদ নেতা জানান, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং অনেকগুলো ট্রিটি চূড়ান্ত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচটিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসপোজাল অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে।’

তিনি সংসদে জানান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনকানুনের মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্ভব পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন