সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মূল্যস্ফীতি কমাতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মূল্যস্ফীতি কমাতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

মূল্যস্ফীতি কমাতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। সোমবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কৃষিখাতে বাজেটে বরাদ্দ মূল‍্যস্ফীতি বিবেচনায় বেশি হয়েছে, তা বলা যাবে না। তবে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষির ব‍্যাপক রূপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, সেদিকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, কৃষিখাতে বরাদ্দ বাড়াতে হবে, যা এ খাতের সম্ভাবনা সম্প্রসারিত করবে। কৃষিজাত পণ্য বিপণন প্রক্রিয়া বৃদ্ধি পেলে রফতানি বাড়বে বলেও জানান তিনি।

রিজভী কৃষিজাত পণ্য সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে কৃষকদের সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিজ্ঞাপন