বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলও উপস্থিত ছিলেন।