বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
রাজনীতি

ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে দীপু মনিকে কারাগারে ফেরত

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে দীপু মনিকে কারাগারে ফেরত

মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

দীপু মনিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন