বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
রাজনীতি

জামায়াত আমিরের আহ্বান: মানবিক কারণে আদ্–দ্বীন হাসপাতাল খুলুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আদ্–দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জামায়াত আমিরের আহ্বান: মানবিক কারণে আদ্–দ্বীন হাসপাতাল খুলুন

বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান মানবিক বিবেচনায় আদ্–দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, "বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ্–দ্বীন হাসপাতাল বন্ধ করলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।" তিনি হাসপাতালটি প্রয়োজনীয় সংস্কার শেষে খুলে দেওয়ার দাবি জানান।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যাওয়ার ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

সংসদে বাজেট পর্যালোচনার সময় তিনি অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর নেয়ার পরামর্শ দেন এবং চার মাস পরপর বাজেট পর্যালোচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, "একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকেও গুরুত্ব দিতে হবে।"

বিজ্ঞাপন