শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
অর্থনীতি

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় চালের শেষ চালান

মোংলা বন্দরে ভারত থেকে চালের শেষ চালান পৌঁছেছে, যা আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের অংশ।

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় চালের শেষ চালান

ভারত থেকে চালের শেষ চালান মোংলা বন্দরে পৌঁছেছে। এটি আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের অংশ। শনিবার ভোরে ভিয়েতনামের পতাকাবাহী 'এমভি পু থান-৩৬' জাহাজটি বন্দর চ্যানেলে নোঙর করে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, জাহাজে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ টন চাল রয়েছে। চালের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কাস্টমসের অনুমোদন পাওয়ার পর এসব চাল খালাস করা হবে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে এবং সেগুলো খালাস করে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন