রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে আলভারেজ-লাউতারো

আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিয়ে নতুন একাদশ ঘোষণা করেছে।

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম, একাদশে আলভারেজ-লাউতারো

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে বেঞ্চে বসবেন। কোচ লিওনেল স্কালোনি নকআউট পর্বের আগে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগের দুই ম্যাচ জিতে গ্রুপ 'জে'-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই শেষ ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে স্কোয়াডের অন্যান্য সদস্যদের সুযোগ দেওয়া হচ্ছে।

আর্জেন্টিনার রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষ হবে গ্রুপ 'এইচ'-এর রানার্সআপ কেপ ভার্ডে। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে শুরু থেকেই খেলবেন হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ।

মাঝমাঠে থাকবেন জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ। রক্ষণে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি সিমেওনে। গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, জিওভানি সিমেওনে; জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকো পাজ; হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ।

বিজ্ঞাপন