বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ।
তবে বিরতির পর জুড বেলিংহাম ও হ্যারি কেনের গোলে ইংল্যান্ড জয় নিশ্চিত করে। এ জয়ের ফলে ইংল্যান্ড গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ প্রবেশ করেছে।
নকআউট পর্বে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। শেষ ষোলোতে উঠলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা ইকুয়েডর।
অন্যদিকে, গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া শেষ ৩২-এ কলম্বিয়া অথবা পর্তুগালের বিপক্ষে খেলবে।