শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৬০ হাজার।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯২০ জনে। আহতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। নিখোঁজ প্রায় ৬০ হাজার মানুষ। জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে লা গুয়াইরা শহরে কমপক্ষে আড়াইশ ভবন ধ্বংস হয়ে গেছে।

উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ধ্বংসযজ্ঞের ব্যাপকতার কারণে। এ পরিস্থিতিতে সেনাবাহিনী সহায়তায় যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ উদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে।

গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু'বার ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং পরেরটির ছিল ৭ দশমিক ৫।

বিজ্ঞাপন