পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো শুক্রবার (২৬ জুন) ফ্রান্সের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
দেশটির সামরিক সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের দাবি, ফ্রান্সের সাথে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, দ্বিপাক্ষিক বিশ্বাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার শর্তগুলো আর বজায় ছিল না।
বুরকিনা ফাসো অভিযোগ করেছে যে, ফ্রান্স সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীদের সমর্থন দিচ্ছে। যদিও ফ্রান্স এই অভিযোগগুলো আগেও অস্বীকার করেছে।
সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং দুই দেশের সাধারণ মানুষের সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের উপর এর কোনও প্রভাব পড়বে না।